- উপাধ্যক্ষ মহোদয়ের বার্তা

অধ্যক্ষ পরিচিতি
---------------
প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার
অধ্যক্ষ, ফেনী সরকারি কলেজ ফেনী।
তিনি ২০২৪ এর ১০ অক্টোবর এ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।
১৯৯৩
সালের ২৭ নভেম্বর চতুর্দশ বিসিএস ( বিশেষ) পরীক্ষার মাধ্যমে বৃহত্তর
সিলেটের মৌলভী বাজার সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে প্রভাষক পদে
যোগদানের মধ্য দিয়ে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারে প্রথম চাকরিতে যোগদান
করেন। পরবর্তীতে যথাক্রমে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে
লক্ষীপুর সরকারি কলেজ, লক্ষীপুর, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী,
কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা ও চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন
কলেজে বদলি ভিত্তিক পদায়ন লাভ করে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ২৭
অক্টোবর থেকে ২০১০ এর ২৫ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় উপ-পরিদর্শক পদে প্রষনে কর্মরত থেকে শিক্ষা
প্রশাসন সংশ্লিষ্ট উক্ত পদে অত্যন্ত সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে
দায়িত্ব পালন করেন। অতঃপর ২০১১ সালের মার্চ থেকে ২০১৬ সালের অক্টোবর
পর্যন্ত চট্রগ্রামস্হ সাতকানিয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত
অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৪ এর ৮
অক্টোবর পর্যন্ত রাঙামাটি সরকারি মহিলা কলেজে প্রায় পোনে আট বছর অধ্যক্ষ
পদে দায়িত্ব পালন করেন। উক্ত কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মকালে তাঁর
কর্মদক্ষতা, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার ফলে কলেজটির অভ্যন্তরীণ অবকাঠামোগত
প্রভূত উন্নয়ন সাধিত হয়।
তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে
১৯৮৬-৮৭ শিক্ষা সেশনে প্রথম শ্রেণীতে স্নাতক সম্মান এবং ১৮৯- ৯০ সেশনে
স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পারিবারিক জীবনে দুই সন্তানের জনক।
২০১৯ সালে তিনি সস্ত্রীক ভারতের কোলকাতা, শিলিগুড়ি ও দার্জিলিং ভ্রমণ
করেন। গত বছরের ডিসেম্বরে তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মদীনা
ও মক্কায় গমন করেন।
বর্তমানে তিনি তাঁর কর্মজীবনের শেষ পর্যায়ে এসে
উপনীত হয়েছেন। তিনি ফেনীর অধিবাসী। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার
পাঁচ নং মহামায়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিম দেবপুর গ্রামের খোন্দকার
বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সরকারি কর্মকর্তা
হিসেবে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্র পত্রিকায় ও
সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বিষয়ে লিখা লিখি করে থাকেন।
- অধ্যক্ষ মহোদয়ের বার্তা

বিস্তারিত...
- গুরুত্বপূর্ণ লিংক
- গুগল ম্যাপ
- অফিসিয়াল ফ্যান পেইজ
- জাতীয় সংগীত

